‘পুরুষরা এখন ঘরে লুকিয়ে কিংবা বাথরুমে সিগারেট খান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২২
‘পুরুষরা এখন ঘরে লুকিয়ে কিংবা বাথরুমে গিয়ে সিগারেট খান। এমনকি এস্ট্রেও তারা আড়ালে রাখেন। এটা আমাদের অনেক বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত হবে বাংলাদেশ।’
সোমবার (২৩ মে) বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে তামাকপণ্যে কার্যকর করারোপ বিষয়ক প্রাক-বাজেট আলোচনায় বারডেমের ডিপার্টমেন্ট অব ডেন্টাল সার্জারি বিভাগের উপদেষ্টা ডা. অরুপ রতন চৌধুরী এসব কথা বলেন।
নারীদের ক্ষেত্রে সিগারেট অনেক বেশি ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে নারীদের স্তন ক্যানসারের ক্ষেত্রে প্যাসিভ স্মোকিং অনেক বড় কারণ। মেয়েদের মধ্যেও সিগারেট খাওয়া একটা প্যাশন হয়ে গেছে। এছাড়া ই-সিগারেটও অনেক বেড়ে গেছে। এটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার হয়। এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
তামাক পণ্যে ট্যাক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিগারেট খুচরা বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে প্রাক-বাজেট আলোচনায় সংসদ সদস্যরা জানান, সিগারেটের প্যাকেটে যে ট্যাগ লাগানো থাকে খুচরা বিক্রি হলে সেটা সবার নজরে আসে না। এছাড়া খুচরা বিক্রি বন্ধ হলে সিগারেট বিক্রির হারও কমবে।
তামাক বন্ধ করার জন্য ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি সবচেয়ে বড় কার্যকর বিষয় জানিয়ে তামাক পণ্যের সহজলভ্যতা রোধে পরামর্শ দেন আয়োজকরা।
পরামর্শগুলো হলো- বর্তমানে তামাক পণ্যের ঘোষিত খুচরা মূল্যের ওপর যে অ্যাড-ভেলোরেম (অর্থাৎ ঘোষিত খুচরা মূল্যের শতাংশ হিসেবে) সম্পূরক শুল্ক আরোপ করা আছে। তার পরিবর্তে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে এই সম্পূরক শুল্ক নিয়মিতভাবে বৃদ্ধি করা।
ফিল্টারবিহীন বিড়ি (২৫ শলাকার প্যাকেট) ও ফিল্টারযুক্ত বিড়ির (২০ শলাকার প্যাকেট) ঘোষিত ন্যূনতম খুচরা মূল্য যথাক্রমে ১৮ টাকা থেকে ২৫ টাকা এবং ১৯ টাকা থেকে ২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর ওপর সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ১১ দশমিক ২৫ টাকা ও ৯ টাকা।
নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম- এই চার স্তরের সিগারেটের (১০ শলাকার প্যাকেটের) ঘোষিত ন্যূনতম খুচরা মূল্য যথাক্রমে ৩৯ থেকে ৫০ টাকা, ৬৩ থেকে ৭৫ টাকা, ১০২ থেকে ১২০ টাকা ও ১৩৫ থেকে ১৫০ টাকা করা। প্রস্তাবনা অনুসারে এগুলোর ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ৩২ দশমিক ৫০ টাকা, ৪৮ দশমিক ৭৫ টাকা, ৭৮ টাকা ও ৯৭ দশমিক ৫০ টাকা। ধোঁয়াবিহীন তামাক পণ্য জর্দা ও গুলের প্রতি দশ গ্রামের ঘোষিত ন্যূনতম খুচরা মূল্য যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা ও ২০ থেকে ২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ২৭ টাকা ও ২৫ টাকা।
সংসদ সদস্য শামিমা আক্তার খানম বলেন, এখন রেস্টুরেন্টে স্মোকিং জোন হচ্ছে। এখানে অনেক ছেলে-মেয়েরা স্মোকিং জোনে গিয়ে তামাক নিচ্ছেন। ধানমন্ডি, গুলশানের মতো এলাকায় রেস্টুরেন্টগুলোতে এখন জোন খুলে দেওয়ায় ছেলে-মেয়েরা অবাধে এসবে অভ্যস্ত হচ্ছে। এটি বন্ধ করতে হবে। পাঠ্যবইয়ে তামাক সচেতনতা নিয়ে পাঠ সংযুক্ত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া তামাক ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিতে; বিস্ময় প্রকাশ করে সংসদ সদস্য র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট তারা চায় মাদক বেশি ব্যবহার হোক। তারা নানাভাবে মানুষকে আগ্রহী করে তোলে। এখন সিসা বার, হুক্কা এসব নিয়ে বার হচ্ছে। এসবও ট্যাক্সের আওতায় আনতে হবে। সিগারেট ব্যবহার কিছুটা কমলেও এখন মাদক বেশি ব্যবহার হচ্ছে।
উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ প্রকল্প সহকারী শাহীন উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আসন ১৭ এর সংসদ সদস্য হাবিবা রহমান খান, মহিলা আসন ২৬ এর সংসদ সদস্য মনিরা সুলতানা, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সিটিএফকের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড. তানিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৈয়বুর রহমান প্রমুখ।
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
